ছবি-সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় বাড়ির উঠানে খেলার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পাবনায় বজ্রপাতে নিহত ১

বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ ও রিফাত বাড়ির উঠানে খেলছিল। তাদের মা রান্নাঘরে সবজি কাটছিলেন। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তবে হালকা বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে তাদের ওপর এসে পড়ে। এসময় দুই ভাইকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাদের রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই মারা যাওয়ার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : পদ্মায় নেমে স্কুলছাত্র নিখোঁজ

রানীনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ব্জ্রপাতে এক সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এক বাবা তার দুই ছেলে সন্তান একসাথে হারানোয় পরিবারে শোক নেমে এসেছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

আওয়ামীলীগ ছাড়লেন চেয়ারম্যান অ‌মিত হো‌সেনসহ ৯ ইউপি সদস্য

মাদারীপুর সদর উপজেলার কু‌নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ‌মিত হো&z...

মোল্লাহাটে মাত্র ১'শ মিটার ড্রেনের অভাবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবার   

মাত্র ১০০ মিটার একটি ড্রেন। এতটুকু অবকাঠামোর অভাবেই বছরের পর বছর চরম দুর্ভোগে...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নতুন আইন কার্যকর

সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রোধ এবং মানব...

জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা