সারাদেশ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর প্রেসক্লাব। শুক্রবার (১৬ জুন) সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিদ্যুৎশূন্য গুজরাটের ১ হাজার গ্রাম

শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সময় টিভির প্রতিনিধি বিএম ইস্রাফিলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার।

এতে অংশগ্রহণ করেন শরীয়তপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সত্যজিত ঘোষ, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান, এখনটিভির কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাওন, সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ, বৈশাখী টিভির আব্দুল খালেক ইমন, আরটিভির ইব্রাহিম হোসাইন, প্রতিদিনের সংবাদের রায়েজুল আলম, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ছগির হোসেন, আজকের পত্রিকার বেলাল হোসাইন, কালের কন্ঠের শরিফুল আলম ইমন, যমুনা টিভির এস.এম শাকিল, লাখোকন্ঠের ওবায়েদুর রহমান সাইদ, ডেইলী স্টারের জাহিদ হাসান রনি, শরীয়তপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহম্মেদ মোল্যা, সাধারন সম্পাদক শাহিন আলম, ঢাকা পোস্টের সাইফ রুদাদ, ভোরের আকাশের মেহেদী হাসান, সাউথ এশিয়ান টাইমসের সুমন খান, সাংবাদিক মতিউর রহমান, সাইদুর রহমান বাবু, শাহিন আহমেদ প্রমূখ।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৮৬১৯৯ হজযাত্রী

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার (১৪ জুন) রাতে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুবৃর্ত্তরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা