ছবি : সংগৃহিত
সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ৩

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুরে উপজেলা মডেল মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে আহত আরও চারজন হয়েছেন।

আরও পড়ুন: দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়ার দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারী মারা যান।

আরও পড়ুন: পটুয়াখালীতে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পাঁচজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আব্দুল ওয়াদুদ এ বিষয়ে জানান, অটোরিকশাটি সম্ভবত ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল অথবা উঠাচ্ছিল। এমন সময় অজ্ঞাত একটি যান অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশুসহ এক নারীর মৃত্যু হয়। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে ১০ হাজার টাকা জরিমানা

ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, দুর্ঘটনায় আহত হয়ে পাঁচজন যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছিল।

আহতদের মধ্যে একজন মারা গেছেন। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান কামাল হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা