সারাদেশ
বিদ্যুতের খুঁটিতে

চাপা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ’র মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় সড়কের পাশে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) খুঁটিতে চাপা পড়ে এসিআই ফার্মাসিউটিক্যালসের এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছে।

নিহত তানভির হোসেন (২৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের বর্ধন বাড়ির নুরুল ইসলামের ছেলে। সে এসিআই ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় কর্মরত ছিল।

বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারের উদ্দেশ্যে রহওয়ানা দেয় তানভির। ওই সময় সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন মতিপুর রাস্তার মাথায় পৌঁছলে সড়কের পাশে থাকা পিডিবির বৈদ্যুতিক খুঁটি নিচে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে পুলিশ ঘটনাস্থলে তার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

এসিআই ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক সুহাশ মুজাহিদ জানান, নয় মাস আগে সোনাপুর এরিয়াতে এসিআইয়ের মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ হিসেবে যোগদান করে সে। বাসা থেকে সোনাপুর বাজারে তার সাব সেন্টারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বৈদ্যুতিক খুঁটিকে আরেক খুঁটি দিয়ে ঠেক দেওয়া হয়। ঠেক দেওয়া খুঁটি পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ইন্দমোহনের মৃত্যুর সাড়ে ৫ বছর পর চলে গেলেন দীপ্তি রাজবংশীও

দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়া...

বারিধারা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

রাজধানীর বারিধারার একটি অভিজাত বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা