ছবি : সংগৃহিত
সারাদেশ

ফ্যানের কার্টনে মাদক, কারবারি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় ৩৩০ পিস ইয়াবা ও ২ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন: দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো.মফিজ (৩০)। সে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঠানতলা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের পাঠানতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা।

আরও পড়ুন: ঝালকাঠিতে বাস চাপায় নারী নিহত

তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠানতলা গ্রামের মাদক কারবারি মফিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

ওই সময় সে একটি পরিত্যক্ত ঘরে মাতাল হয়ে ঘুমিয়ে ছিল। তাৎক্ষণিক ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি চার্জার ফ্যানের কার্টন থেকে ৩৩০ পিস ইয়াবা ও ২ শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক করাবারি।

আরও পড়ুন: সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

এসআই আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

এবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ১১ দলের

সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা