প্রতীকী ছবি
সারাদেশ

নারায়ণগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বজ্রপাতে শামীম মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া উপজেলার বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শামীম মিয়া সোমবার দুপুরে বৃষ্টির আগে চকে গরু আনতে যান। গরু ছেড়ে দেওয়ার পর হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। তখন তিনি পার্শ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নিতে গেলে তার ওপর বজ্রপাত হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরবর্তীতে আশপাশের এলাকার লোকজন তাকে চক থেকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : খাটের নিচে স্ত্রীর মরদেহ নিয়ে বসবাস!

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোশারফ হোসেন সিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত এক ব্যক্তি মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা