প্রতীকী ছবি
সারাদেশ

আম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে বজ্রপাতে আয়েশা সিদ্দিকা হীরামনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা সিদ্দিকা একই এলাকার রুহুল কাদেরের মেয়ে।

নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আয়েশা সিদ্দিকা তার বড় ভাই রুহুল কাদেরের মেয়ে। বিকেলে দমকা ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির আঙিনায় আম কুড়াতে যায় আয়শা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আম গাছটি দুই ভাগ হয়ে যায় এবং ঘটনাস্থলে আয়শার মৃত্যু হয়।

আরও পড়ুন : রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা, আটক ৬

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা