ছবি : সংগৃহিত
সারাদেশ

স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : ভোলা-বরিশাল সেতু চাইলেন তোফায়েল

রোববার (৪ জুন) বিকাল সাড়ে ৩টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দীঘিনালা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রতিভা ত্রিপুরা’র উপস্থাপনায় আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, শিক্ষা উপ-কমিটি’র জেলা আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

আরও পড়ুন : গৌরীপুরে টিসিবির কার্ড নিয়ে বাণিজ্য!

প্রধান অতিথি বলেন, স্বপ্নের পদ্মা সেতু আজকে স্বপ্ন নয়,তা বাস্তবে রুপান্তরিত হয়েছে, আজকের মেট্রোরেল তা ও স্বপ্ন নয় আজ বাস্তবে রুপান্তরিত হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল আজ বাস্তবায়নের পথে এগুচ্ছে এটা শেখ হাসিনার চ্যালেন্জিং

দূরদর্শিতা, প্রজ্ঞা, দেশের মানুষের ভালোবাসা ও সাহসি মনোভাবের কারনে আজকে এ উন্নয়ন দৃশ্যমান হয়েছে, ২০১৩সালে ২৬হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছিল, এটা একমাত্র জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান,প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটালকরনের আওতায় আনার জন্য প্রতিটি স্কুলে ল্যাপটপ দিচ্ছে, ডিজিটাল ল্যাব দিচ্ছে,এখন ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : পাবনায় সচেতনতা বাড়াতে ফল উৎসব

তিনি আরও বলেন, তিনি আজ চারটি স্তম্ভে দাঁড়িয়ে আছে স্মার্ট আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।সর্বোপরি এদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলেন মন্তব্য করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) টিটন খীসা,অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিনসহ ৯টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা