ছবি : সংগৃহিত
সারাদেশ
ফুল মিয়া হত্যাকাণ্ড

উলিপুরে ফাঁসির দাবীতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ফুল মিয়া (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : মাদক বিক্রিতে বাধা, ২ জনকে পিটিয়ে আহত

সোমবার (২৯ মে) উপজেলার বজরা ইউনিয়নের মাঠিয়াল আদর্শ বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

মানববন্ধন চলাকালে ফুল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী মিনারা বেগম, ছেলে মিজানুর রহমান, মেহেদী হাসান, এলাকাবাসী মাহমুদু হাসান বকুল ও হাবিবুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৫ মে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা আদর্শ মাঠিয়াল এলাকায় জহুর আলীর ছেলে ফুল মিয়া (৬২) জমির সীমানায় প্রতিবেশি জহুরুদ্দিনের ছেলে ফেরদৌস (৫০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন : পিরিয়ড ট্যাবু দূর করতে সচেতন হতে হবে

এক পর্যায়ে ফেরদৌস ও তার পরিবারের লোকজন ফুল মিয়ার উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন। এ সময় স্থানীয়রা ফুল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ফেরদৌসসহ ৬ জনকে আটক করেন থানা পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা