ছবি : সংগৃহিত
সারাদেশ

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ভোলা প্রতিনিধি : ভোলার-ভেদুরিয়া ফেরিঘাট ও ভোলা চরফ্যাশন মহাসড়কের কুঞ্জেরহাট পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন।

আরও পড়ুন : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কর্মসূচী

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোলা চফ্যোশন সড়কের কুঞ্জরেহাট এলাকায় সকাল ৮ টা ৪০ মিনিটের সময় কুঞ্জেরহাটের দক্ষিণ পাশে বৈদ্যেরপোল বাজারে বাস-মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল আরোহী জামাই-শশুর দু'জনই ঘটনাস্থলে নিহত হন।

নিহত দুইজনের মধ্যে ১ জনের বাড়ি স্থানীয় চৌমুহনী বাজার এলাকার শরীফ বাড়ির আঃ রহিম শরীফের ছেলে মনির শরীফ (৪২) ও নিহত মনির শরীফের ছোট মেয়ের জামাতা বৈদ্যারপুল এলাকার হাজী বাড়ীর আব্দুল হাজীর ছেলে আলী আসগর (২৬)।

আরও পড়ুন : বাড়ির উঠানে কৃষকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানির ছোট জামাতা আলী আজগরকে নিয়ে বড় জামাতার নানির জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্য যাওয়ার পথে বৈদ্যারপুল বাজারে মুল সড়কে উঠতে হঠাৎ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি বাস “মা জাহান” বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।

প্রসঙ্গত, নিহত মনির শরীফের ছোট মেয়ে লাকীর সাথে নিহত আলী আসগর গত ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : ভোলায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এছাড়া ভোলার-ভেদুরিয়া ফেরিঘাট সড়কের পরানগঞ্জ বাজার রবি টাওয়ার সংলগ্ন এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরিফ (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আরিফ ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো: আলীর ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন ফকির জানান, একটি ভ্যান পরানগঞ্জ বাজারের দিকে আসছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে।

আরও পড়ুন : জামালপুরে ভবন থেকে পড়ে যুবক নিহত

এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরিফের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা