ফাইল ছবি
সারাদেশ

ভোলায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনের ভোলা-চরফ্যাশন সড়কে বাস চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মনির (৩৫) ও আজগর (৪০)। তারা উভয়ে মোটরসাইকেলের আরোহী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

ওসি বলেন, ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা