ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন সিকদারের (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ভারতে মাওবাদীদের বোমা হামলা নিহত ১১

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর-রসুলপুর সড়কে চরপাথালিয়া ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন গুরুতর আহত হন।

আরও পড়ুন : কীর্তিনাশা নদীতে চার শিশুর মৃত্যু

নিহত ইমন সিকদার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে। তিনি জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চরপাথালিয়া গ্রামের ৩ বন্ধু ইমন, সাঈদ ও ফাইয়াদ রসুলপুর ফুলদী নদীতে গোসল করার উদ্দেশ্য মোটরসাইকেলে করে রওনা দেন। ভবেরচর-রসুলপুর সড়কের মাথাভাঙ্গা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সীমানার দেয়ালের সাথে ধাক্কা লাগে।

আরও পড়ুন : শেরে বাংলা এ কে ফজলুল হক’র প্রয়াণ

এতে মোটরসাইকেলের চালক ফাইয়াদ, আরোহী ইমন ও সাঈদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে আজ বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইমন সিকদার মারা যান।

আরও পড়ুন : বিশ্বে আরও ২৭৬ প্রাণহানি

আহত অপর ২ জনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ঐ কলেজছাত্র আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরও পড়ুন : জাপানের সম্রাটের সঙ্গে প্রধানমন্ত্রীর সা...

বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য তার স্বজনরা ঢাকার শাহবাগ থানায় আবেদন করেছে। তাকে নিজ এলাকায় দাফন করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা