সারাদেশ

কাভার্ডভ্যানের চাপায় নিহত ২

সান নিউজ ডেস্ক : গাজীপুর মহানগরে কাভার্ডভ্যানের চাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে সামরিক হামলায় নিহত ৫৩

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারদাগঞ্জ ভূইয়াপাড়া এলাকার মো. সাজু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৪) ও তার ছোট ভাই মো. ইসরাফিল (৯)।

আরও পড়ুন : ছুটির প্রজ্ঞাপন জারি

স্থানীয়রা বলেন, গাইবান্ধা সদর এলাকার সরকারপাড়া এলাকার সাজু মিয়া দীর্ঘদিন ধরে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ভূইয়াপাড়া এলাকায় সপরিবারে বসবাস করছেন। তার বড় ছেলে মেহেদী হাসান ওই এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণি ও ছোট ছেলে ইশরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

মঙ্গলবার বাবার মোটরসাইকেল নিয়ে ছোট ভাইকে পেছনে বসিয়ে বড়ভাই মেহেদী কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন দুই ভাইকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন : তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ জানান, ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা