সারাদেশ

ঈশ্বরগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণে কারাদণ্ড 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন।

আরও পড়ুন: রাজশাহী কলেজের সাবেক অধ্যাপকের স্ত্রীকে হত্যা

জানা যায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'খ' সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার একটি টিম ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামে অভিযান চালিয়ে একজনকে গাঁজাসহ আটক করে। ওই সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে ওই ব্যক্তিকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন- পাইকুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ মালেক(৪৫)।

আরও পড়ুন: মধুপুরে বাসে ডাকাতি, আহত ৭

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা.হাফিজা জেসমিন বলেন, মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা