সংগৃহীত
সারাদেশ

উত্তরায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে আহমেদ সানি হানিফ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

আরও পড়ুন : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

রোববার (২৬ মার্চ) ভোর ৫টার দিকে আজমপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সানি হানিফ উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা আবুল বাশার বলেন, আমার ছেলে সকালে মসজিদে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে। আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের পাগলা থানার বিরই গ্রামে। ঢাকায় পূর্ব মোল্লার টেক হাওয়াই রোডের একটি বাসায় ভাড়া থাকি আমরা। সানি আমার একমাত্র সন্তান ছিল।

আরও পড়ুন : পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে রেললাইন দিয়ে হেঁটে মসজিদে যাচ্ছিলেন কলেজছাত্র সানি। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা