সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ইফতার বিতরণ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় ৫'শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ইফতার সামগ্রী হস্তান্তর করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ।

এ সময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান, ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনীরসহ পদস্থ সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা ও শান্তি, সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোজার মাসে আমাদের আশেপাশে যে সব গরীব অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ছোট্ট এ উদ্যোগ গ্রহন করেছি।

তিনি আরও বলেন, রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনসহ প্রত্যন্ত এলাকার মানুষের জন্য রিজিয়নের সামর্থ অনুযায়ী এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

রমজান শুরুর আগেই ইফতার সামগ্রী পেয়ে খুশী দরিদ্র অসহায় পরিবারগুলো। তারা এ সহযোগিতার জন্য রিজিয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা