সারাদেশ

বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পুলিশি প্রভাব দেখিয়ে বয়স্ক দাদির জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল আরিফ ফরাজির বিরুদ্ধে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পূর্ব ভেঙ্গুড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন দাদি ধলী বেওয়া।

পুলিশ কনস্টেবল আরিফ বর্তমানে ময়মনসিংহে পুলিশ লাইনে কর্মরত আছেন।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

ওই এলাকার মৃত নাজির ফারাজির স্ত্রী ধলী বেওয়া অভিযোগ করে বলেন , 'আমার বড় ছেলে মৃত আলম ফারাজির ছেলে আরিফ ফারাজি পুলিশের চাকুরি পাওয়ার পর থেকে তার সাথে আমার বসত বাড়ীর ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সময়ে বিরোধের জেরে পুলিশ কনস্টেবল আরিফ সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশের হুমকিসহ বসতবাড়ি জবর দখলের পায়তারা করছে।

তিনি আরও অভিযোগ করেন, 'আমি অসহায় বৃদ্ধা মহিলা হওয়ায় আরিফের সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছি। তাদের কোন কিছু বলতে গেলে আরিফ পুলিশের ক্ষমতার অপব্যবহার দেখিয়ে আমার ও পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

সংবাদ সন্মেলনে ভুক্তভোগীর মেজো ছেলে বেলাল ফারাজী, আলাল হোসেন, রুস্তম আলী মন্ডলসহ পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কনস্টেবল আরিফ ফরাজি বলেন, ' তারা যে জমি নিয়ে অভিযোগ করেছেন এটা আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি। আমি কারো জমি জবরদখল করিনি, এটা সম্পন্ন মিথ্যা এবং ভিত্তিহীন'।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা