সংগৃহীত
সারাদেশ

দূর্বৃত্তের গুলিতে পোশাক শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি : ঢাকার সাভারে দূর্বৃত্তের গুলিতে মফিজুল মোল্লা (৩২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বুধবার (২২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আশুলিয়ার কাঠগড়া নয়াপারা এলাকায় এই ঘটনা ঘটে।

মফিজুল মোল্লা টাঙ্গাইল জেলার নাগরপুরের বাসিন্দা। তিনি আশুলিয়ার কাঠগড়া নয়াপারা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় আগামী অ্যাপারেলস পোশাক কারখানায় কাজ করতেন।

এলাকাবাসী জানায়, গতকাল বুধবার দিনগত রাতে কাঠগড়ার নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে জানালার গ্রিল কাটছিল ডাকাতরা। পরে বাড়ির বাসিন্দারা চিৎকার দিলে পাশের বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী মফিজুল ইসলাম এগিয়ে আসেন। কিন্তু ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মফিজুলকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আইসিসিকে উড়িয়ে দেওয়ার ‘হুমকি’

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, বুধবার রাত ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসাপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। নিহত ব্যক্তির শরীরে একাধিক গুলি করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তবে ঘটনাটি ডাকাতি কি-না সেটা নিশ্চিত না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা