সারাদেশ

শিশুকে বলাৎকারের চেষ্টা, আটক ১

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামে এক শিশুকে বলাৎকারের চেষ্টার ঘটনায় ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বাংলাদেশে বিনিয়োগে কাতারকে আহ্বান

আটক ওয়াসিম সাগর (৪০), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার হাফেজ মাস্টার গ্রামের মৃত মকবুলের ছেলে। সে দীর্ঘ ৩০ বছর যাবৎ উপজেলার হাসাইল গ্রামে থেকে ঝালমুড়ির ব্যবসা করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, হাসাইল গ্রামের ভিকটিম (১২) শিশুটি আজ সোমবার ( ৬ মার্চ) সকাল ৯ টার দিকে তার নিজ বাড়ি হতে হাসাইল বাজারে যাচ্ছিল। এ সময় লম্পট ওয়াসিম সাগর তাকে ডেকে অর্থের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে বলাৎকারের চেষ্টা করে।

এ সময় ভিকটিম চিৎকার করলে আসেপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই লম্পটকে আটক করে। পরে স্থানীয়রা ওই লম্পটকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (এসআই) আল-মামুন বলেন, বলাৎকারের সময় শিশুটি চিৎকার করলে ওই শিশুর পরিবারের লোকজনসহ স্থানীয়রা লম্পটকে আটক করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় লম্পটকে ছেড়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ পালিয়ে থাকা লম্পটকে আটক করে থানায় নিয়ে আসি। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন : ইমরান খানের আবেদন খারিজ

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানা (ওসি) মো. রাজিব খান রাত ৮ টার দিকে বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামিকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য

গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃ...

বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ

জরুরি তেলের মজুত কমে আসছে, অন্যদিকে বিভিন্ন দেশের...

দেশে স্বর্ণের দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা