সারাদেশ

সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলামকে আটকে রেখে পেটানোর অভিযোগ উঠেছে একই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বাদশার বিরুদ্ধে।

আরও পড়ুন : উলিপুরে ২৭তম বই মেলার উদ্বোধন

গত বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেকুল ইসলাম জানায়,আমাকে সভাপতি করে গত ১৮ দিন আগে উপজেলার ৩ন‍ং চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের ৬সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে গত ১মার্চ নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাদশা আমাকে না জানিয়ে ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি প্রকাশ করে। এরপর রাতে সে আমাকে জানায়। তখন আমি তাকে বলি তুই আমাকে ছাড়া কমিটি দিলি। আচ্ছা অসুবিধা নেই, যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে কথা বলে এটা আমি সহি শুদ্ধ করে দেব। তবে এসব কাজ আর করিসনা।

তারেকুল বলেন, পরবর্তীতে নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সাহেবের সাথে আমার কথা হয়। পরবর্তীতে এমপি আমাকে ফোন দিয়ে বলে, এ তুমি কোথায়, তুমি বাদশাকে ফোন দাও। পরে আমি এবং এমপি সাহেব বাদশাকে ফোন করি। কিন্তু সে কারো ফোন রিসিভ করেনি। তখন এমপি আমাকে জানায় কালকে ১১টার মধ্যে তুমি বাদশার কাছে যাবে। সে কেন এমন করতেছে আমার মাথায় ধরছেনা।

আরও পড়ুন : ভালুকায় ঋতুরাজ বসন্তে মুগ্ধতা ছড়াচ্ছে শিমুল-পলাশ

তিনি অভিযোগ করে আরো বলেন, পরের দিন চাষিরহাট ইউনিয়ন পরিষদের সামনে বাদশার সাথে আমার দেখা হয়। পরে সে সেখান থেকে আমাকে মহিনের অফিসে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর সে আমাকে বলে ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে স্বাক্ষর করতে। আর বাকী ৮টি ওয়ার্ডের কমিটি কোন দিন দিবেন। এ বলে চাপ সৃষ্টি করে। তখন আমি তাকে জানায় আমাদের ইউনিয়ন কমিটিও এখানো পূর্ণাঙ্গ হয়নি। তাছাড়া উপজেলা ছাত্রলীগ ও এমপির দিকনির্দেশনা ছাড়া আমি কিভাবে কমিটি দেব। তখন সে আমাকে বলে আপনি এখনই কমিটি দিবেন। আমার কাছে ৮টি ওয়ার্ডের সব কাগজ রেডি আছে। আপনি এখন স্বাক্ষর দেন। একপর্যায়ে আমার মা-বাবা ধরে আমাকে গালমন্দ করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে ফেলে। একই সাথে আমাকে বেধড়ক পেটাতে শুরু করে। আমার নাক,কান, চোখে জখম করে রক্তাক্ত করে ফেলে। সে আমার রক্ত বের হওয়া পর্যন্ত আমাকে পেটাতে থাকে। এখন আমি আমার চোখ নিয়ে দুচিন্তায় আছি। আমার চোখের অবস্থা বিষণ খারাপ। আমি বাম চোখে ঝাপসা দেখছি। আমি চোখ হারাতে বসেছি।

অপর এক প্রশ্নের জবাবে তারেকুল বলেন, হামলাকারী ছাত্রলীগ নেতা বাদশা নেশামুক্তির জন্য রিহ্যাবে ছিল। পেটানোর পর থেকে স্থানীয় এমপি এইচ এম ইব্রাহীম সাহেব আমার কোন খোঁজ নেয়নি। বাদশা তার অনুসারী। এই হামলা পূর্বপরিকল্পিত ভাবে হয়েছে বলে এ ছাত্রলীগ নেতা দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বাদশা অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,সভাপতি নিজে আমার সাথে ঝামেলা করেছে।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসাইন সুজন বলেন,এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা মৌখিক ভাবে অভিযোগ দিয়েছেন। তাকে এখন চিকিৎসা নিতে বলা হয়েছে। পরবর্তীতে দলীয় ফোরামে বসে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জিয়া বলেন,এ ঘটনায় দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা