সংগৃহীত
সারাদেশ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : ওমরাহ পালন নিয়ে সুখবর!

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কুলিয়ারচর পৌর শহরের বাজার এলাকার জামে মসজিদ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি মিয়া (১৮)। রাব্বি বাজিতপুর উপজেলার দীঘিরপাড় এলাকার মিরজালি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল রাখা ছিল জামে মসজিদ সড়কে। এ সময় রাব্বি মিয়া মোটরসাইকেলের কাছে আসেন এবং কিছুক্ষণ অবস্থান করেন। তখন কয়েকজন চোর সন্দেহে রাব্বিকে আটক করেন।

আরও পড়ুন : একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা

পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রাব্বি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহত রাব্বির ভাই আল আমিন জানান, কয়েক বছর যাবত রাব্বি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার বিরুদ্ধে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ছিল না। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। রাব্বি গণপিটুনির শিকার হয়ে মারা যাননি। তাকে ধরে উপজেলা ভূমি অফিসের পেছনে নিয়ে দীর্ঘসময় শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে মোটরসাইকেলের মালিক সারোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মুস্তফা বলেন, রাতে মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে রাব্বি নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা