অসহায় পরিবারের জমি দখল করে ভবন নির্মাণ, হত্যার হুমকি
সারাদেশ

অসহায় পরিবারের জমি দখল করে ভবন নির্মাণ, হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: তজুমদ্দিনে অসহায় পরিবারের ভোগদলীয় জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী আলী হায়দার চৌধুরী ও মোজাম্মেল হক। নির্মাণ কাজে বাধা দেওয়ায় অসহায় ফাতেমা, মানছুরা খাতুন, আবদুল আহাদ ও আবদুর রহমানকে প্রাণনাশ ও মামলার হুমকি দিচ্ছেন আলী হায়দার গংরা।

প্রভাবশালীদের হুমকি-ধামকির ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পারিবারটি।

লিখিত অভিযোগে ফাতেমা, মানছুরা খাতুন, আবদুর রহমান ও আবদুল আহাদ বলেন, ‘তজুমদ্দিন উপজেলার কালিমন্দির সংলগ্ন ভোগদখলীয় খালি জায়গা ও বাজারে আমাদের অস্থায়ী দোকানঘর রয়েছে। আমাদের ২ খতিয়ানের ২৮ শতাংশ ও বাজারের সরকারের মূল্যবান ১নং খাস খতিয়ানের ২০ শতাংশ জমিসহ মোট ৪৮ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছি। হঠাৎ করে স্থানীয় প্রভাবশালী আলী হায়দার চৌধুরী, মোজাম্মেল হক গংরা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে সেখানে ভবন নির্মাণ করছেন। আমরা জমির ওয়ারিশরা ভবন উত্তোলনে বাধা দিলে আলী হায়দার ও মোজাম্মেল হক বাহিনী আমাদেরকে দেশীয় অস্ত্রসস্ত্র ও লাঠিসোটা নিয়ে মারধর করতে আসেন। সেখান থেকে প্রাণের ভয়ে সরে যাই।’

‘এরপর হায়দার গংরা আমাদেরকে ওই জমির আশেপাশে দেখলে প্রাণে মেরে ফেলা ও মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি দিচ্ছেন। আমরা গরিব ও অসহায় হওয়ায় তাদের রক্তচক্ষু উপেক্ষা করে অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ করতে ব্যর্থ হয়েছি। বিষয়টি স্থানীয় গন্যমান্যদের জানালেও আলী হায়দার চৌধুরী গংরা প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেননি। আমাদের পৈত্রিক ভোগদখলীয় জমি তাদের হাত থেকে উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

আলী হায়দার চৌধুরী বলেন, ‘আমরা ক্রয়সূত্রে এই জমির মালিকানা পেয়েছি। আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে। ক্রয়সূত্রে মালিক হয়ে আমরা এখানে ভবন নির্মাণ করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

মেসির রেকর্ডে পেলে-এমবাপে পেছনে, আলোচনায় ভোজিনহা

গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখানো আর্জেন্টিনাকে এবার কঠিন চ্যালেঞ্জের মু...

চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটন...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা