ভোলায় নিম্নচাপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা 
সারাদেশ

ভোলায় নিম্নচাপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা 

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো পরিবার। সেই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মিজানুর রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

ইউএনও মো. মিজানুর রহমান পুরো রামদাসপুর এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং সবার মাঝে চাল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এলাকার সম্পূর্ণ ক্ষতি নিরুপণ করে সরকারের পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মিঠু চৌধুরীসহ ইউপি সদস্যরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা