সারাদেশ

কোম্পানীগঞ্জে মেলায় সংঘর্ষ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চরফকিরা গ্রামে কথিত মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬জন আহত হয়েছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জের দুই স্থানে অগ্নিকাণ্ড

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চরফকিরা গ্রামের মুক্তিযোদ্ধা মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪ ফেব্রুয়ারি রাত থেকেই উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা মেলার নামে এ অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছে। প্রথম দিন বোর্ড প্রতি ৬০ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড বসানো হয়, দ্বিতীয় ও তৃতীয় দিন বোর্ড প্রতি ৬৫ হাজার টাকা করে ২০টি জুয়ার বোর্ড প্রকাশ্যে সামিয়ানা টাঙিয়ে বসানো হয়। জুয়ার বোর্ড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে ক্ষমতাবানরা। এরমধ্যে পুলিশ, প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেলা আয়োজন কমিটির সভাপতি সফিকুল ইসলাম সোহাগ বাটোয়ারা নিচ্ছেন বলে স্বীকার করেন জুয়াড়িরা। কিন্তু মেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর মেম্বার মেলার দায়িত্বে থাকা ভলেন্টিয়ারদের টাকা না দেওয়ায় ভলেন্টিয়াররা মেলা ভেঙ্গে দেয়।

সেতুমন্ত্রী ভাগনে মিরাজ জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন ও চরফকিরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মিল্টন মেলা শুরু হলে কমিটির কাছ প্রথম একবার টাকা নেয়। এরপর এ টাকায় হবেনা বলে পুনরায় তারা টাকা দাবি করে। এ নিয়ে কমিটির সাথে সোমবার রাতে তাদের বিরোধ দেখা দেয়। এতে ছাত্রলীগ নেতা লিংকন ও মিল্টনের নেতৃত্বে তাদের অনুসারীরী জুয়ার বোর্ড এবং যাত্রার প্যান্ডেলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা জুয়ার বোর্ড থেকে ৩লাখ টাকা লুট ও যাত্রার মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। পরে পুলিশের সহায়তায় তিনি সহ এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরফকিরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান মিল্টন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ভলেন্টিয়ারদের সাথে মেলা কমিটির বিরোধ দেখা দিলে তারা মেলা বন্ধ করে দেয়। এ ঘটনার সঙ্গে তিনি ও লিংকন জড়িত নেই।

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি জানান, গতকাল রাতে মেলায় সমস্যা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৮

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা