সারাদেশ
মুন্সীগঞ্জ

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট এলাকার “পলক অটিজম স্কুলে” বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার বেলা ১২ টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন “ইন্ডেভার” ৬ জন প্রতিবন্ধীর মাঝে এ হুইল চেয়ার বিতরণ করে।

এ উপলক্ষ্যে অটিজম স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মুন্সী সিরাজুল হক ও বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. কাউসার হোসেন।

সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম সুমিত সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মেহেদী হাসান, শওকত আলী মীরধা, সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম, যুগ্ম-সম্পাদক মো. সম্রাট, নাদিম হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল আলম উজ্জল, পলক অটিজম স্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন, উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা