সারাদেশ

বিয়ের দাবিতে ‘অন্তঃসত্ত্বা প্রেমিকার’ অনশন

সান নিউজ ডেস্ক: সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন অন্তঃসত্ত্বা প্রেমিকা।

আরও পড়ুন: সংবাদ উপস্থাপিকা ডা. নাতাশার মৃত্যু

শুক্রবার বিকাল থেকে তালা উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে উপস্থিত হয়ে অনশনে বসেন প্রেমিকা (১৬)।

রাসেল স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।

ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার দাবিতে তরুণীর অনশনের বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় প্রেমিক রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাসেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠানো চেষ্টা করেছেন, তবে মেয়েটি ফিরে যেতে রাজি হননি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

অনশনরত তরুণীর দাবি, তাকে বিয়ে করে ঘরে তুলে নেবে রাসেল। তিনি বলেন, এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমার গর্ভে রাসেলের দুই মাসের সন্তান রয়েছে। বিয়ের আশ্বাস দিলেও রাসেল বিয়ে করছে না। বিয়ে না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।

এ বিষয়ে রাসেলের বাবা ইউপি সদস্য মইনুল ইসলাম সাংবাদিককে বলেন, আপনার যেটা খুশি সেটি লেখেন। তাতে আমার কিছু যায় আসে না।

এ বিষয়ে অভিযুক্ত রাসেলের বক্তব্য পাওয়া যায়নি। তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা