ছবি : সংগৃহিত
সারাদেশ
ফেনী সরকারি কলেজ বধ্যভূমি

স্মৃতিস্তম্ভ পরিদর্শন করলেন জনপ্রশাসন সচিব

ফেনী প্রতিনিধি : জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে সহস্রাধিক মুক্তিকামী মানুষকে হত্যা করেছে পাক হানাদাররা। তাঁদের রক্তের ঋণ শোধের নয়। তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স স্বাধীনতা অর্জনে প্রজন্মকে বাঙালির ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

আরও পড়ুন : শীতার্তদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলের দিকে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

পরিদর্শনকালে সিনিয়র সচিবের সফরসঙ্গী ছিলেন সাবেক সচিব ড. মো. বেলায়েত হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাজজাদ উল হাসান। এর আগে পৌনে ৩টার দিকে নবীনচন্দ্র সেন লাইব্রেরিতে কিডস কর্নারের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন : নোয়াখালীতে লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন

সকালে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, ফেনী কলেজ মাঠের দক্ষিণাংশে দেড় একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা