সারাদেশ

ট্রেন দুর্ঘটনায় সেই শিশু আর নেই

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউ’তে মায়ের মৃত্যুর একদিন পর শিশু তাওহীদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে শেখানোর কিছু নেই

বৃহস্প‌তিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দি‌কে শিশু তাওহী‌দ মারা যায়।

এর আ‌গে বুধবার রাত ৩টার দি‌কে পিয়ারা বেগম (৩৫) না‌মে ওই শিশুর মা ওই মে‌ডি‌কে‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত ট্রেন ও অ‌টো‌রিকশার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মৃত শিশু তাওহীদ (‌দেড় বছর) উপজেলার ফলদা ইউ‌নিয়‌নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে এবং মৃত পিয়ারা বেগম একই ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: আমাদের ভিত্তি জনগণ

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় একজন নারী ও শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এ‌তে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫ জন। নিহতরা সবাই একই ইউ‌নিয়‌নের।

উ‌ল্লেখ্য, বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দূর্ঘটনা হয়। দূর্ঘটনার স্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির খোঁজ খবর নিচ্ছিলেন ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান ডিএমপি কমিশনার গোলাম ফারুক ও জয়নাল আবেদীন বিদ্যুৎ আইনজীবী, ঢাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা