সারাদেশ

ফুলকপির ভালো ফলনে স্বাবলম্বী কৃষক 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: চলতি মৌসুমে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফুলকপির ভালো ফলন হয়েছে। অল্প খরচে ফুলকপি চাষ করে ভালো ফলনে পাওয়ায় স্বাবলম্বী হয়েছেন কৃষক। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও সময়মতো বীজ বপনের পাশাপাশি সুষম সার ব্যবহারের কারণে এবার ফুলকপির ফলন ভালো হয়েছে। উপজেলার উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নে ফুলকপির ভালো আবাদ হয়েছে। এই অঞ্চলের কৃষকরা ফুলকপির পাশাপাশি অন্যান্য সবজির আবাদও করে থাকেন।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই হোয়াইট মার্বেল,সুদর্শন, বিশাল জাতের ফুলকপি কপি বিক্রি করতে পারছেন কৃষকরা। দামও পাচ্ছেন বেশ ভালো। চলতি মৌসুমে নানা প্রতিকূল আবহাওয়ার মাঝেও ফুলকপিসহ নানান রকমারি শীতকালীন সবজির আবাদ হয়েছে। চাষিরা তাদের উৎপাদিত এই সবজি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। শীত মৌসুমে এই সবজির চাহিদা বেশি হওয়াতে বাজার দরও ভালো পাচ্ছে চাষিরা।

চলতি মৌসুমে উপজেলার বাজারগুলোতে কৃষকেরা আগাম জাতের প্রতি পিস ফুলকপি বিক্রি করেছেন ৭০-৮০ টাকা দরে। তবে বাজারে শীতকালীন সবজির চাহিদা বাড়ায় এখন প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকা দরে।

সরজমিন পরিদর্শন করে দেখা গেছে,উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক, নূর ইসলাম,রবিকুল ইসলাম ফুলকপি চাষ করেছেন। তারা জানান, শীতকালীন সবজি ফুলকপি আবাদ করে ভালো লাভ হওয়ায় তারা এই সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকপির ফলন ভালো হয়েছে। চাষবাদ ও বাজারজাতে কষ্ট হলেও ভালো ফলন আর আশানুরূপ দাম পাওয়ায় তারা অনেকটাই খুশি।

একই গ্রামের ফুলকপি চাষি সাগর জানান,তিনি দশ কাটা জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রি করেছেন। এতে খরচ বাদে তার দেড় লক্ষ্য টাকা লাভ হয়েছে।

আরও পড়ুন: আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

বাজার ঘুরে দেখা গেছে, এখানকার উৎপাদিত ফুলকপি কাঁচামাল ব্যবসায়ীরা সরাসরি ক্ষেত অথবা পাইকারি বাজার থেকে পিচ হিসেবে কিনে নিচ্ছেন। সব মিলিয়ে ফুলকপি চাষে অন্যান্য ফসলের খরচের তুলনায় লাভ বেশি হয় বলে দাবি চাষীদের। ফুলকপির বাজার ভালো হওয়ায় গতবছরের ক্ষতি পুষিয়ে লাভের আশাই করছেন কৃষকরা।

বৃহস্পতিবার এসব এলাকার ফুলকপির ব্লক পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ খান,উচাখিলা ইউনিয়নের বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি অফিসার জিয়াউর রহমান, নাজমুল হোসাইন,মোঃ হারুন অর রশীদ প্রমুখ।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান জানান, চলতি মৌসুমে নানা প্রতিকূলতার মাঝেও রকমারি শীতকালীন সবজির পাশাপাশি ফুলকপি চাষ হয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। এতে লাভবান হচ্ছে কৃষক। সার্বক্ষণিক পরামর্শ প্রদানের জন্য উপ-সহকারী কৃষি অফিসারগণ প্রতিটি ফসল চাষের সময় কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা