বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় : শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
সারাদেশ
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টেকনাফে দুই হাতের কব্জি কেটে নিল ইয়াবাকারবারীরা

শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ বে-সরকারি শিক্ষক সমিতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাহফুজার রহমান ও রাশেদুল ইসলামের পরিচালনায় মোহাম্মদ হাসিব কবীর পাপ্পুরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭-কুড়িগ্রাম, উলিপুর ৩ এর সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

আরও পড়ুন : মর্গের সামনে বাবা-মায়ের দীর্ঘ ৩৮ ঘন্টা অপেক্ষা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বজরা এলকে আমিন স্কুল এন্ড কলেজের অধ্যাপক আহসান হাবীব রানা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা শামীম আহমেদ, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক মহোদয়।

আরও পড়ুন : ভালুকায় বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাক এবং সকল ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড চলমান থাকুক।

তারা আরও বলেন, যে দেশ ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভরণপোষণ ব্যবস্থা করতে পারে সেখানে মাত্র ৪০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভরণপোষণের ব্যবস্থাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা