টেকনাফে দুই হাতের কব্জি কেটে নিল ইয়াবাকারবারী
সারাদেশ

টেকনাফে দুই হাতের কব্জি কেটে নিল ইয়াবাকারবারীরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারে টেকনাফে পূর্ব শত্রুতার জের জের ধরে কুপিয়ে সিদ্দিক আহম্মদ (৫৫) নামের এক ব্যক্তিকে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ।

আরও পড়ুন : মর্গের সামনে বাবা-মায়ের দীর্ঘ ৩৮ ঘন্টা অপেক্ষা

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টেকনাফের সদর ইউনিয়নে নাজিরপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত ছিদ্দিক একই এলাকার মৃত নজির আহমদের ছেলে।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক, চাঁদ মিয়া, সাব মিয়াসহ একদল ইয়াবাকারবারী দা, লম্বা কিরিচসহ অস্ত্র সস্ত্র নিয়ে ছিদ্দিককে গাড়ি থেকে নামিয়ে হামলা চালায়।

আরও পড়ুন : ভালুকা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন

এসময় তার হাতের কব্জির উপর থেকে হাত দুটি কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে মাঠে কর্তন করা হাত দুটি নিয়ে হই উল্লাস করে ইয়াবাকারবারীরা।

পরে গ্রামবাসী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

আরও পড়ুন : চেয়ারম্যানের ভাইদের নেতৃত্বে মাছের ঘের ও লবণের মাঠ দখল

এ বিষয়ে টেকনাফ জরুরী বিভাগের চিকিৎসক নাছিম ইকবাল জানান, 'রক্তাক্ত দুই হাতের কব্জির বিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে স্বজনরা। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।'

আরও পড়ুন : মুন্সীগঞ্জে যক্ষ্মা প্রতিরোধে মতবিনিময় সভা

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে উল্লেখ করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, 'এক ব্যক্তির দুই হাত কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা