আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
সারাদেশ

আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশকে ঘিরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

আরও পড়ুন: ডেঙ্গু জ্বরে সর্বোচ্চ হাসপাতালে ভর্তি

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে প্রতিবাদ সভায় আ'লীগের নেতারা বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড, কর্মী সমাবেশের নামে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। যদি সমাবেশের নামে কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

এসময় নেতারা আরো বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ না করে যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করে ভাঙচুর, জনগণের জানমালের ক্ষতি, পুলিশের ওপর হামলা করলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম প্রদীপ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা