পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন
সারাদেশ
হিন্দু ,বৌদ্ধ , খ্রিষ্টান ঐক্য পরিষদ

পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় একযোগে পঞ্চগড়ে সকাল-সন্ধ্যা গণ-অনশন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শাখা।

আরও পড়ুন : উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা!

শনিবার (২২অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল-সন্ধ্যা গণ-অনশন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।

২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি-সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের দ্রুত বান্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্যে পৃথক ভূমি কমিশন গঠন বক্তব্যে তুলে ধরেন।

আরও পড়ুন : আ’লীগকে হারানোর ক্ষমতা কারও নেই

এ সময় পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি,কল্যাণ কুমার ঘোষ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় এর সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক,বাবু বিপেন চন্দ্র রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সভাপতি নকুল কুমার রায়, তেঁতুলিয়া উপজেলার সভাপতি ভবেশ কুমার, সাধারণ সম্পাদক করিমল কুমার সেন, বোদা উপজেলা সভাপতি উত্তম কুমার মজুমদার,সহ-সভাপতি দ্বীগেন্দ্র নাথ রায়, আটোয়ারী উপজেলার, সাধারণ সম্পাদক, কমলেস চন্দ্র ঘোষসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পটুয়াখালীতে নারী অধিকার ফোরাম সম্মেলন

পঞ্চগড় জেলা পূজা উদযাপন পরিষদের,সাধারণ সম্পাদক বাবু বিপেন চন্দ্র রায় বলেন, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে যে লড়াই এই লড়াইয়ের অংশ হিসেবে আমরা আজকে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে সকাল সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করছি।

আমাদের দাবি মানা না হলে পরবর্তিতে আলোচনা করে কঠোর কর্মসুচি পালনের ঘোষনা দেন গণ-অনশন চলাকালে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

নোয়াখালীর সেনবাগে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, মা ও...

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত গুটিয়ে দিতে মরিয়া বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের তৃতীয় দিনে মাঠে নামার আগে বাংলাদেশ দলের সামনে এখন একটাই সুনি...

শ্রীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগগে ডিম ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণে...

চিলমারীতে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সমাপ্ত

কুড়িগ্রামের চিলমারীতে মূল অংশীজনদের নিয়ে প্রতিবন্ধ...

পঞ্চগড়ে ঐতিহ্যবাহী রাশ মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলার একমাত্র ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা