শ্যালিকাকে ধর্ষণ চেষ্টা, দুলাভাই গ্রেফতার
সারাদেশ

শ্যালিকাকে ধর্ষণ চেষ্টা, দুলাভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাত বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপরহণ, আটক ৩

গ্রেফতারকৃত খালেদ মাহমুদ (৪২) উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মির্জা আলী মিজির বাড়ির মো.আহসান উল্যার ছেলে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরককাঁকড়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : আ’লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল ৪ টার দিকে তার দূর সম্পর্কের চাচাতো বোনের জামাই খালেদ মাহমুদ শিশুটিকে কৌশলে তার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শেষে শিশুটি ঘরে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর প্রতিবেশী এবং দুসম্পর্কের আত্মীয় হয়।

আরও পড়ুন : আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে উপপরিদর্শক (এসআই) মো.আক্তার হোসেন।

ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা