আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগ
সারাদেশ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা

রোববার (২ অক্টোবর) সকালে এই ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তবে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।

ভূক্তভোগী পরিবার ও ডায়েরি সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা দুলাল হোসেন বেপারীর মালদ্বীপ প্রবাসী ছেলে বি.এম সোহান হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কাহারা হ্যাক করে সম্প্রতি মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপকে নিয়ে আপত্তিকর কথা তার ফেসবুকে আপলোড করে এবং রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের বাদশা রাড়ীর সৌদি প্রবাসী ছেলে ফাইজুল ইসলাম বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুলাল বেপারীর পরিবারের ছবি ব্যবহার করে এমপিকে নিয়ে ওই লেখাটার স্কিন শর্ট দিয়ে আপলোট করে। আসলে একটি কু-চক্রি মহল আওয়ামী লীগ নেতা দুলাল হোসেনকে ও তার পরিবারকে সমাজে হেয় পতিপন্ন করার জন্য ও রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করার লক্ষ্যে এমন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন ওই আওয়ামী লীগ নেতা।

আরও পড়ুন : ৩০০ প্রবাসীকে অজ্ঞান, গ্রেফতার ৪

এদিকে ষড়যন্ত্রকারীদের বেড় করে আইনের আওতায় এনে বিচারের দাবীতে থানায় একটি সাধারন ডায়েরি করেছেন দুলাল হোসেন বেপারী।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন বেপারী অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছি। তাই একটি কু-চক্রী মহল আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি এর বিচার চাই।

আরও পড়ুন : র‌্যাবের সংস্কার সবসময় চলছে

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আওয়ামীলীগ নেতা দুলাল হোসেন ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা