সারাদেশ
বিদ্যুৎ সংযোগে অর্থ আদায়

নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলমের বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে বালু উত্তোলন, বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে অর্থ আদায়, সালিসে জামানত নিয়ে ফেরত না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

শনিবার (১ অক্টোবর) বিকালে ইউনিয়নের মৌলভাটোলা বাজারে বিক্ষোভ মিছিল শেষে মৌলভীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবদুল হালিম, ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুর রহমান, সহসভাপতি মো. লিটন প্রমুখ।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে নাটকীয়তার অভিযোগ

সমাবেশে বক্তারা বলেন, মো. নুরুল আলম পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের স্বীকৃত ইয়াবা ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, ডাকাত-সন্ত্রাসীদের নিয়ে বাহিনী গঠন করে পূর্ব চরমটুয়ার চর বাঞ্চারাম এলাকায় সরকারি জায়গা ও খাল থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করে দেয়।

লুট করে রাস্তার পাশের সরকারি গাছ। সরকারের বিনামূল্যের বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে প্রতিটি মিটার ৮ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নিলেও অনেক গ্রাহক এখনো বিদ্যুৎ সংযোগ পায়নি। সালিসের নামে শত শত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা জামানত নিয়ে ফেরত দিচ্ছে না।

আরও পড়ুন: কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

সমাবেশ স্থালে হাজির হয়ে ভুক্তভোগীরা তাদের পাওনা জামানতের টাকা ও বিদ্যুৎ সংযোগের জন্য দেয়া টাকা ফেরতের দাবি জানান। শুধু টাকা আত্মসাতের ঘটনাই নয়, নুরুল আলম ও তার সহযোগীদের হামলায় আহত একাধিক ব্যক্তি ব্যানার-ফেষ্টুন নিয়ে তাদের শাস্তির দাবিতে স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা হাফেজুর রহমান, আবদুল মতিন, সেতারা বেগম, দিলরুবা আক্তার বলেন, নুরুল আলম চেয়ারম্যান থাকাকালীন ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত সরকারি চালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা জনগণের মাঝে সঠিকভাবে বন্টন না করে নিজে লুটে নিয়েছেন। তার বাড়ির মোরগ-হাঁসে সরকারি চাল খেত, আর আমাদের সন্তানরা ক্ষিদায় কাঁদতো।

আরও পড়ুন: উস্কানিমূলক পোস্ট, যুবক আটক

তারা আরও বলেন, নুরুল আলম এখানও দলের দোহায় দিয়ে ইউনিয়নের সরকারি জায়গা ও খাল থেকে বালু উত্তোলন, বিদ্যুতের নামে টাকা আদায় ও ইয়াবা ব্যবসায় মদদ দিয়ে যাচ্ছেন। তার এসব অপকর্মে বাধা দেওয়ায় যে লোক জেলে থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সেই জনপ্রিয় চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট অভিযোগ তুলে সম্মানহানির চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান নুরুল আলম অভিযোগ নাকচ করে বলেন, বর্তমান চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে। ওই ঘটনাকে ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে এ অপপ্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সল বারী চৌধুরী বলেন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম এখনও দলকে ব্যবহার করে ইউনিয়নে সরকারি জায়গা থেকে বালু উত্তোলন, মানুষকে বিদ্যুৎ দেওয়ার নামে টাকা আদায় করে যাচ্ছেন। ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের মদদ দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। তার এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা রটিয়ে ষড়যন্ত্র করছে। আজকে ইউনিয়নের জনগণ তার বিরুদ্ধে ফুঁসে ওঠেছে। জনগণ তার বিচার দাবি করছে। আশা করছি প্রশাসন তার ব্যাপারে সজাগ দৃষ্টি দিবেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা