নোয়াখালীতে আ.লীগের সম্মেলন মঞ্চে হট্রগোল
সারাদেশ

আ.লীগের সম্মেলন মঞ্চে হট্রগোল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বক্তৃতাকালে স্থানী ইউপি চেয়াম্যানের নাম না বলায় সম্মেলন মঞ্চে হট্রগোল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা

রোববার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ বছর পর রোববার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় একই ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে।

সম্মেলনে মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসির ছেলে বর্তমান চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের নাম বক্তব্যে না বলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরকে মঞ্চ থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আরও পড়ুন : ভারতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর মারামারি হাতাহাতির কোনো সংবাদ কোনো সাংবাদিক প্রকাশ করলে তাকে দেখে নেওয়ার ও মামলা দেওয়ার হুমকি দেন।

সাংবাদিকদের মারামারির ছবি ও ভিডিও ডিলেট করে দিতে বলেন। কিছুক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির এবং মোহাম্মদুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কেউ ফোন রিসিভ করেন নি।

আরও পড়ুন : র‌্যাবের সংস্কার সবসময় চলছে

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, কথাটা আসলে ভুল বুঝাবুঝি। এটা আসলে অন্য কিছু না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিক উল্যাহ বিএসসি কে অনেক সম্মান করে। ও রা আসলে বুঝতে ভুল করছে। উনি বলছে আতিক উল্যাহ বিএসসি যে দুর্গ গড়ে গেছে।

পরবর্তীতে সে দুর্গে ভাটা পড়ছে। আমরা আবার ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সে দুর্গটাকে পুনুরুদ্ধার করছি। আসলে উনার ছেলে বাহালুল চেয়ারম্যান বিষয়টি বুঝে নাই। যার কারণে সে বলছে আরকি আমার বাবার বিরুদ্ধে কেন আপনি বিষোদগার করছেন।

সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বলেছি যা হওয়ার নিজেদের মধ্যে হয়ে গেছে। এটা যেন ফেসবুকে কেউ না দেয়। আমি বলেছি ছবি গুলো কেউ যদি অনাকাঙ্খিত ভাবে তুলে ধরেন তা ডিলেট করে দিবেন। দলের ভিতর কথা কাটাকাটি হইতে পারে।

আরও পড়ুন : বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে মঞ্চে থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা হয়নি। মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে তিনি বলেন,অতিরিক্ত গরমের কারণে মঞ্চের পিছন থেকে ব্যানার খুলে ফেলা হয়।

এ সময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলা আওয়মীলীগের প্রধান সমন্বয়ক নাছির উদ্দিন প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

৪৮ ঘন্টার মধ্যেই প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্...

কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: মির্জা ফখরুল

দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা