সারাদেশ

ঝড়ে লন্ডভন্ড দুর্গাপূজার মণ্ডপ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঝড়ে একটি দুর্গাপূজা মণ্ডপ লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় আহত হয় পাঁচজন। শনিবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: হত্যার রাজনীতি করে বিএনপি

অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের সভাপতি রাজন চন্দ্র পাল জানান, শনিবার ভোর রাতের দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপের ওপর দিয়ে ঝড় ও তুফান বয়ে যায়। এতে অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপে নির্মিত প্যান্ডেল পড়ে যায়। এতে প্রতিমা দুর্গার মাথা ভেঙ্গে যায় ও অন্যান্য বেশির ভাগ প্রতিমার হাতসহ সাজসজ্জা তছনছ হয়ে যায়। একই সঙ্গে পূজা মণ্ডপের প্রধান গেইট দুমড়ে মুচড়ে পড়ে গেছে।

তিনি আরও বলেন, এ ঝড় তুফানে পূজা মণ্ডপের ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই সময় পূর্জা মণ্ডপের পুরো বৈদ্যুতিক লাইটিং বজ্রপাতে জ্বলে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন নাথ মন্দিরের মূল ভবনে দুর্গাপূজা উদযাপন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ফের বুরকিনা ফাসোর শাসক ক্ষমতাচ্যুত

অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের রাধাকৃষ্ণ মন্দির পূজা মণ্ডপের গেইট ও সুন্দলপুর ইউনিয়নের মালিবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপের গেইট ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তুফানে চাপরাশিরহাট ইউনিয়নের অমরপুর রাধা কৃষ্ণ গৌর নিতাই আশ্রম পূজা মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা