ব্রিজের রেলিং ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ
সারাদেশ

ব্রিজের রেলিং ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে একটি ব্রিজের রেলিং ভেঙ্গে দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

মঙ্গলবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাঁসেরহাট-মাদারীপুর সড়কের কানুরগাও নামকস্থানে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নেয়ামত সিকদার, সবুজ সিকদার, বিল্লাল সিকদার, সোহরাব সিকদার ও খালেক সিকদারসহ শতাধীক লোকজন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট-মাদারীপুর সদর সড়কের কানুরগাও নারিকেলী খালের উপর নির্মিত একটি ব্রীজের রেলিং ভাঙ্গার কাজ শুরু করেন স্থানীয় প্রভাবশালী একটি প্রভাবশালী মহল। পরে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা রেলিং ভাঙ্গার কাজে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই প্রভাবশালীরা বাধা প্রদানকারীদের উপর হামলা চালায়। এতে আহত হন আলী আজগর সিকদার। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয় নিয়ে উভয় পক্ষের মাঝে এখন চড়ম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

এদিকে ব্রীজের রেলিং ভাঙ্গার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

প্রতক্ষদর্শী নেয়ামত সিকদারসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীরা বলেন, সরকারি ব্রীজের রেলিং ভাংছে স্থানীয় প্রভাবশালী বাবুল আকন, মামুন সিকদার ও মানিক সিকদারসহ বেশ কয়েকজনে। আমরা এর প্রতিবাদ করায় আমাদের উপর হামলা চালিয়েছে। এতে একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ বিষয়ে মামলা করবো।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

অভিযুক্ত বাবুল আকন বলেন, ব্রীজের রেলিং জনস্বার্থে গাড়ী শ্রমিকরা ভাংছে।

খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আই.সি (ইন্সক্টের) মোঃ ইমদাদুল হক বলেন, ব্রীজের রেলিং ভাঙ্গার ঘটনা যানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে সেখানে গিয়ে বাবুল আকন নামে একজনকে পাওয়া গেছে। বাকী সবাই পালিয়ে গেছে। তবে বাবুল আকন বলেন উপজেলা প্রকৌশলী ও জেলা প্রকৌশলী এ বিষয়টি অবগত আছেন।

আরও পড়ুন: জ্বালানিতে চীনের রেকর্ড!

উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম বলেন, আমরা এ ব্যাপারে কনসার্ন এবং আমরা আমাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আমি ব্রীজের রেলিং ভাঙ্গার বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে গেয়ে পরিদর্শন করবো। এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা