জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
সারাদেশ

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে নোয়াখালীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শেষ তথ্য পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৩জন মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) বিকেল পর্যন্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তার (ডিসি) কার্যালয়ে চলে এ মনোনয়ন জমা। তথ্য নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সাধারণ সদস্য পদে ৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন পত্র নিয়েছেন ১৮জন। যার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, এর আগে জমা দেন সাবেক সদস্য আলাবক্স তাহের টিটু ও মুশফিকসহ ৩ জন।

আরও পড়ুন: পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, যাচাই বাচাই ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর। মনোনয়ন চুড়ান্ত জমা হওয়ার পর মোট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩০৬জন, যার মধ্যে পুরুষ ৯৯৮আর নারী ভোটার রয়েছেন ৩০৮ জন। ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা