ঠাকুরগাঁওয়ে নদী পার হওয়ার সময় শিক্ষক নিখোঁজ
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নদী পার হওয়ার সময় শিক্ষক নিখোঁজ

বদরুল ইসলাম ,ঠাকুরগাঁও: স্কুল ছুটি শেষে সাতরিয়ে টাঙ্গন নদী পার হওয়ার সময় তৈলক্ষ্য চন্দ্র বর্মণ (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন : সামিয়া রহমানের পদাবনতি অবৈধ

বুধবার বিকেল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তৈলক্ষ্য চন্দ্র বর্মন দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।

ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, তৈলক্ষ্য বর্মণের বাড়ি ওই এলাকার টাঙ্গন নদীর পূর্ব পাড়ে দক্ষিন বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (০৩ আগস্ট) বিকেলে স্কুল ছুটির নৌকা না পেয়ে সাঁতরে নদী পার হতে গেলে নদীর স্রোতের তোড়ে ভেসে যান এবং নিখোঁজ হন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হবার পর রংপুরে ডুবুরি দলকে খবর পাঠানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় তল্লাসী চালিয়েও তার খোজ মিলেনি।


বিদ্যালয়ের সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান,শিক্ষক তৈলক্ষ চন্দ্র বর্মন প্রতিদিন নদী পার হয়ে স্কুলে আসতেন। নদীতে একটি ছোট নৌকা থাকে। কিন্তু বুধবার হয়ত নদীতে নৌকা ছিলনা। তাই শিক্ষক তৈলক্ষ সাতরিয়ে নদী পার হতে গিয়ে ভেসে যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা