সারাদেশ

শরীয়তপুরে যুুবদলের বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: “সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে রবিবার ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বুধবার (৩ আগস্ট) বিকালে শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়াম এলাকায় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে শরীয়তপুর জেলা য্বুদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্যা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতিউর রহমান সাগর, নড়িয়ার যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, ডামুড্যার মোসাদ্দেক হোসেন মেহেদী, জিন্নাত, রাসেল, ভেদরগঞ্জের ফারুক, এস্কান্দার, উজ্জল, গোসাইরহাটের বাবু শেখ, শাখাওয়াত, আনোয়ার, শাহেন শাহ, জাজিরার দবির, রানা, সখিপুরের আমিনুল ইসলাম কায়কোবাদ, ফখরুল মুন্সী সহ জেলা ও সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলার হাজার হাজার যুবদল নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সমাবেশে বক্তব্যে যুবনেতা জামাল উদ্দিন বিদ্যুত বলেন, ভোলায় এ হত্যাকান্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। আর দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়।

এ লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও বিাএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুরের কৃতি সন্তান মিয়া নুরুদ্দিন অপু সহ দেশের সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা