জাতীয়

শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে না

সান নিউজ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপস করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। যদি ভালো কিছু করতে হয়। যদি উন্নয়নের জন্য কিছু করতে হয়। যদি আদর্শের জায়গা খুঁজতে হয়। যদি মায়ের মমতার জায়গা খুঁজতে হয় তাহলে একটাই জায়গা শেখ হাসিনাকে অনুসরণ করা।

আরও পড়ুন: শিনজো আবে মারা গেছেন

শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম আয়োজিত সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ সভায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।

আরও পড়ুন: মহাসড়কে ২৫ কি.মি. যানজট

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি, তাদের মনে রাখতে হবে দল আওয়ামী লীগ আর নেতা একজনই তিনি হলেন শেখ হাসিনা। অনেকেই বাইরে গিয়ে বলেন, নেত্রী এই কথা না বললে ভালো হতো, ওইটা বলা ঠিক হয় নাই। কিন্তু, সুতরাং, তবে এসব কথাবার্তা বলা চলবে না। শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট।

শ ম রেজাউল করিম বলেন, বিশ্ব যখন চুপ হয়ে আছে বিশ্ব ক্রাইসিস নিয়ে তখন শেখ হাসিনা বলেছেন, একটা দেশের জন্য সারা বিশ্বকে কষ্ট দিতে পারেন না। এ কথা বলার ছিল জাতিসংঘের। এ কথা বলার ছিল বিশ্বের বড় বড় রাষ্ট্রের। তারা কেউ না বললেও শেখ হাসিনা বলেছেন। সারা বিশ্বের ক্রাইসিস দেখে মতামত দেওয়া ও সমস্যা দূর করতে একজনই বলতে পারেন। যিনি বাংলাদেশের বাইরে গিয়ে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন তিনি শেখ হাসিনা।

আরও পড়ুন: ফের বাড়ছে পানির দাম

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনার দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের সবাইকেই তিনি যথাযথ মূল্যায়ন করেছেন। সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী যথাযথ মূল্যায়ন করেছেন। তাকে এমপি করেছেন, তাকে একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করেছেন। নেত্রী জানেন কাকে কীভাবে মূল্যায়ন করতে হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা