অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড
সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

শুক্রবার (১ জুলাই) সকালে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামের খলিলুর রহমান (খোকা)-এর ছেলে আরিফুল ইসলাম বাবু (৩৪), গাবসারা ইউনিয়নের ডোবাইয়ার চর গ্রামের মৃত পরবত আলী শেখের ছেলে আশরাফ আলী (৪২) ও আজিজুল (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনই যমুনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে ক্রমেই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। পানির বৃদ্ধির সাথে সাথে যমুনার বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে উপজেলার গোবিন্দাসী, জিগাতলা, ভালকুটিয়া, চিতুলিয়াপাড়া গ্রামের অনেকাংশে দেখা দিয়েছে তীব্র ভাঙন। একদিকে প্রতিদিনই হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

আরও পড়ুন: ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত ১৭

অপরদিকে, থেমে নেই অবৈধ বালু উত্তোলন। এতে করে যমুনার নদী ভাঙ্গনে উপজেলার গোবিন্দাসী, গাবসারা, অর্জুনা ও নিকরাইলের ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙ্গন কবলিত এলাকা থেকে ড্রেজার ও নৌকা দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমুনা নদীর কালা সড়কের কাছ থেকে অভিযানে তাদেরকে আটক করে ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম বলেন, শুক্রবার সকাল সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গোবিন্দাসী নৌ ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধ (কালা সড়ক) এলাকায় ড্রেজার দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা বালু উত্তোলন করছে।

আরও পড়ুন: প্যারোলে মুক্ত হাজী সেলিম

এ সময় ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও ভূঞাপুর থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩ জনকে আটক এবং বালু উত্তোলনে ব্যবহৃত বলগেট জব্দ করা হয়। তারপর বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ আওতায় তাদের তিন জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা