সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মুন্নি আক্তার (১২) নামে এক শিক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।

আরও পড়ুন: প্রেমের টানে ভাগ্নিকে নিয়ে মামা উধাও

শনিবার (২৫ জুন) সকালে জেলার বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুন্নি আক্তার ওই এলাকার সাদেকুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আহত দুজনের পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, সকালে একটি মোটরসাইকেল লাহিড়ী থেকে বালিয়াডাঙ্গী আসার পথে পিছন থেকে শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুন্নি আকতার নামের ওই শিক্ষার্থী মারা যায়।

আরও পড়ুন: সর্বত্র উৎসবের আমেজ

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের রেফার্ড করেন।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা