সারাদেশ

প্রেমের টানে ভাগ্নিকে নিয়ে মামা উধাও

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কিশোরী ভাগ্নিকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে মামা আনোয়ার হোসেন (২২) নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ১২ দিন পর ওই কিশোরীকে উদ্ধার ও যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহের গৌরীপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ২৪ জুন গৌরীপুর থানায় এ ঘটনায় মামলা করেছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন এ উপজেলার বোকাইনগর এলাকার আব্দুল খালেকের ছেলে। ভিকটিম কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আনোয়ার হোসেন ওই কিশোরীর দুঃসম্পর্কের মামা হয়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে ওই কিশোরীর সঙ্গে আনোয়ার হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। ১১ জুন বিকেলে স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কিশোরীকে ভুল বুঝিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে রাজধানীর একটি এলাকায় নিয়ে যান আনোয়ার হোসেন। পরবর্তীতে তাকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা এলাকার এক আত্মীয়ের বাড়িতে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষণ করে ওই যুবক।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে গৌরীপুর থানার পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত যুবককে আটক করে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা