সারাদেশ

সর্বত্র উৎসবের আমেজ 

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: পোহালেই দ্বার খুলবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর। এই আনন্দ ছড়িয়েছে সব প্রান্তে। দক্ষিণের জেলা ঝালকাঠির চারটি উপজেলায় এখন সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। উৎসবের আমেজ সর্বত্র।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

পৌর শহরের প্রবেশদ্বারে ঝলমলে বাতি এবং রঙিন পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতারা বলছেন, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর সর্বস্তরে জানান দিতে এমন আয়োজন।

পদ্মা সেতু উদ্বোধনী দিনে ঝালকাঠি থেকে পাঁচ হাজার মানুষ যাবেন মাওয়ায়। ঝালকাঠির দুটি সংসদীয় আসন থেকে দুটি লঞ্চ ২৪ তারিখ রাতে ছেড়ে আসছে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে। ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন নিজ নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন আগ্রহীদের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে যেতে।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

পুরো আয়োজন দেখভাল করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। তিনি বলেন, ‘শুক্রবার রাত ৮টায় ঝালকাঠি লঞ্চ টার্মিনাল থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে সুন্দরবন-১২ নামের একটি লঞ্চ ছেড়ে লঞ্চটি নলছিটি থেকে সেখানকার যাত্রী নিয়ে এ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা থেকে ৫ হাজার মানুষ অংশ গ্রহণের জন্য রওয়ানা দিয়েছেন।

‘এর আগে দুপুরে কাঠালিয়া উপজেলা লঞ্চঘাট থেকে ছেড়ে রাজাপুর উপজেলার বাদুরতলা লঞ্চঘাটে ভিড়ে ফারহান-৭ নামের আরও একটি লঞ্চ। সেখান থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি হয়ে একসঙ্গে পদ্মার উদ্দেশে ছেড়ে যায়।’

আরও পড়ুন: বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

সবার জন্য ফ্রি ভাড়া এবং খাবারের ব্যবস্থা রয়েছে বলেও জানান পনির।

এদিকে, ২৫ তারিখ সন্ধ্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। স্টেডিয়ামে বড় পর্দায় দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি। এ উপলক্ষে সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা