নিহত ২ মোটরসাইকেল আরোহী
সারাদেশ

নিহত ২ মোটরসাইকেল আরোহী

সান নিউজ ডেস্ক : মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া এলাকার বিশ্বরোডে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪

নিহতরা হলেন, আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রতন আলীর ছেলে রাকিব (১৭) এবং নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ তার নানার বাড়িতে বেড়াতে এসে রাকিবের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে তারা উপজেলার থাঐপাড়া এলাকায় বিশ্বরোড দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা সে মার যায়।

এ ঘটনা সম্পর্কে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদের উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা