সৈয়দপুরে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ
সারাদেশ

সৈয়দপুরে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃকআয়োজিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়নে ৪৮তম স্যাটেলাইট প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।

আরও পড়ুন: সামনের দিকে এগিয়ে যেতে হবে

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সৈয়দপুর শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ কোর্সের শেষ দিনে সমাপণী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক (গবেষণা ও তথ্য) ও কোর্স পরিচালক স্বপন কুমার নাথ এবংবিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।

প্রশিক্ষণ কোর্সের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েমের টিচার ট্রেইনার ও কোর্স কো-অর্ডিনেটর মাসুদ রানা, টিচার ট্রেইনার শহীদুল ইসলাম, টিচার ট্রেইনার মো. আব্দুল মাবুদ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.আইয়ুর আলী, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষিকা বিলকিছ বানু, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম ওসাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ।

লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারিসিনিয়র শিক্ষক মোছা. নার্গিস বানু সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানটিসঞ্চালনা করেন।শেষে প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র কিতরণ করাহয়েছে। ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজানা ফেরদৌসী ‘এ’ প্লাস পেয়ে প্রথম স্থানপাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা