সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে চাচা-ভাতিজা দুই পক্ষের মাঝে সংঘর্ষে চাচা শাহালমের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২০ মে) উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি (জুগিহার) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২১ মে) রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শাহ আলম (৭৫) ওই ইউনিয়নের হরিণমারি (জুগিহার) গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সোহেল জানান, আমার বাবার কাছে চাচাতো ভাই মানারুল ইসলাম বাড়ির পার্শে কতক জমি রেজিস্ট্রি করে দেয়। পরে মানারুল ইসলাম আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলাকারীরা বাবার মাথায় স্বজোরে আঘাত তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আকালু জানান, জমি-জমা নিয়ে চাচা ভাতিজার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা